শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপসাবেক এমপি আউয়ালকে দুদকের তলব

সাবেক এমপি আউয়ালকে দুদকের তলব

অবৈধভাবে সেতু-ফেরিঘাট ইজারাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী ২৩শে মে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি।

এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে সেতু ও ফেরি ঘাটে ইজারা নিয়ে দুর্নীতি, দোয়ানিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতার, জাহাজ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। জাহাজের মালিকানা নিয়ে সাবেক এমপি আঊয়ালের মোবাইলে কথোপকথনের রেকর্ড ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এছাড়া তার ছোট ভাই হাবিবুর রহমান ও আউয়ালের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ আনেন। এ সব অভিযোগ ক্ষতিয়ে দেখতেই এবার অনুসন্ধান শুরু করেছে দুদক।

আরও পড়ুন

সর্বশেষ