বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরেড ক্রিসেন্ট সোসাইটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে মহান স্বাধীনতা ও...

রেড ক্রিসেন্ট সোসাইটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

FB_IMG_1553594371141বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । আয়োজনের মধ্যে ছিলো জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, রক্ত সংগ্রহ কার্যক্রম এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানজিং বোর্ডের সম্মানিত সদস্য রবীন্দ্র মোহন সাহা জাতীয় পতাকা এবং ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ রফিকুল ইসলাম রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন। এসময় সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর সকাল ৯ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব, ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দসহ সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বরত পরিচালক, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

একই দিন দুপুর ১ টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ