বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

parliaament-huipএকাদশ জাতীয় সংসদ পরিচালনায় মন্ত্রী পদ মর্যাদায় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রতিমন্ত্রী পদ মর্যাদায় হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন আরও ছয়জন।

প্রতিমন্ত্রী মর্যাদায় নিয়োগপ্রাপ্ত ৬ জন হুইপের মধ্যে দশম সংসদের হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম ও মাহবুব আরা গীনি বহাল থাকছেন।  অন্যরা হলেন— খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৩০ জানুয়ারি প্রধান হুইপ ও হুইপদের নিয়োগ অনুমোদন করেন। পরে সংসদ সচিবালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রধান হুইপ একজন মন্ত্রীর এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করবেন।

বুধবার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের প্রথম দিনের কার্যসূচি শুরু হয়। শুরুতেই ডেপুটি স্পিকার স্বাগত বক্তব্য রাখেন। এরপর স্পিকার নির্বাচন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ