বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েশেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেবে : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান

শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেবে : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, আইন মানার সংস্কৃতি, পরিকর্তনের মানসিকতা নিজের মধ্য থেকে সৃষ্টি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য রাত-দিন কাজ করছেন। আমি বলব তিনি একজন আন প্যারালাল লিডার। এরমধ্যে তিনি প্রমাণ করে দিয়েছেন। উনার জ্ঞানের গভীরতা গর্ব করার মতো। তাঁর হাত ধরে বাংলাদেশ বদলে যাচ্ছে। দেশে অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছে দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই।

শুক্রবার সন্ধ্যায় গ্রেটার চিটাগাং এসোসিয়েশন ইউকে’র আয়োজনে সদ্য প্রয়াত  কমিউনিটি ব্যক্তিত্ব আলী রেজা খানের স্মরণে দোয়া মাহফিল ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

পূর্ব লন্ডনের চিটাগাং সেন্টারে অনুষ্ঠিত সভায় সংগঠনের প্রেসিডেন্ট ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে কাউন্সিলর ফিরোজ গণির সঞ্চালনায় অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন , চট্টগ্রামের বিভিন্ন মেগা প্রকল্প ও নিজ মন্ত্রণালয়ের সংস্কার পরিকল্পনাসহ আগত চট্টগ্রামবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ।

সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মনির মাহমুদ । অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডঃ প্রফেসর জাকির হোসেন , শওকত মাহমুদ টিপু , এরশাদ মালেক , রাজ্জাকুল হায়দার বাপ্পি , মোহাম্মদ কায়সার , লিয়াকত আলী , ব্যারিস্টার মবিন আহমেদ , মোহাম্মদ ইসহাক , নূরুন্নবী আলী , আরিফ সোবহান , আলী রেজা , শহিদুল ইসলাম প্রমুখ ।

ভূমিমন্ত্রী সবাইকে নিজ থেকে পরিবর্তন হওয়ার তাগিদ দিয়ে বলেন, বাংলাদেশকে বিশ্ব চিনেছে। আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এই বাংলাদেশ এক সময় বিশ্বে নেতৃত্ব দেবে। আপনারা যারা প্রবাসী আছেন দেশের স্বার্থে আপনারাও আমাদের কনসেপ্ট দিতে পারেন। অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। দেশের উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, আমি কথা কম বলে কাজ বেশি করার মানুষ। কারো যাথে যুদ্ধে যাওয়া আমাদের কাজ নয়। আমরা টিমওয়ার্কের মাধ্যমে কাজ করতে চায়। এজন্য আমার কথা হলো প্রথমে নিজেকে পরিবর্তন হতে হবে। তারপর দেখবেন সবটাই বদলে যাবে। তিনি বলেন, ঢাকা শহরে অনেকে উল্টা-পাল্টা গাড়ি চালায়। কিন্তু ক্যান্টনমেন্টে ঢুকলে কেউ এতটুকু উল্টাপাল্টা করে না। এটা মানসিকতার বিষয়। আমি নিয়ম মানলে অন্যজনও মানবে। তাই আমি বলব সবার মানসিকতা পরিবর্তন করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ