রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপপঞ্চগড়ে ৫ দশমিক ৮ ডিগ্রিতে নেমে এসেছে তাপমাত্রা

পঞ্চগড়ে ৫ দশমিক ৮ ডিগ্রিতে নেমে এসেছে তাপমাত্রা

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন শীতের তাপমাত্রা ওঠানামা করছে। এ জেলার কাছাকাছি হিমালয় হওয়ায় উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শৈত্যপ্রবাহের দাপট বেড়েই চলেছে।

গত তিনদিনে পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। তবে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর ৫ দশমিক ৮ ডিগ্রিতে নেমে এসেছে তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক ফজলের রহমান জানান,  ২৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২৮ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৭ ডিগ্রি এবং বিকেল ৬টা পর্যন্ত সর্বচ্চ রেকর্ড করা হয়েছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এর আগে, ২৭ ডিসেম্বর সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় বলে জানান তিনি।

এদিকে, রাত পেরোলেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নিজের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে ক্ষণ গুণছেন পঞ্চগড়ের মানুষ।

আরও পড়ুন

সর্বশেষ