মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩৩তম শাখা ‘বারদীবাজার শাখা’ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল হক প্রমুখ।
মার্কেন্টাইল ব্যাংকের বারদীবাজার শাখাটি বারদী প্লাজা, মৌজা ও ইউনিয়ন-বারদী, উপজেলা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ-এ অবস্থিত।




অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক শহিদুল আহ্সান ও আলহাজ্ব মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।