উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরী। ১৪ ডিসেম্বর পটিয়ার আশিয়া ও কাশিয়াইশে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। এ সময় পটিয়ার সামগ্রিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী চেমন আরা তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, সেলিম নবী, মোজাহেরুল আলম চৌধুরী, আইয়ুব আলী, মো. মুছা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. নাছির, অ্যাডভোকেট আবদুর রশিদ, এমএ হাসেম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলামুর রহমান মনজু, সাধারণ সম্পাদক আইয়ুব আলী চৌধুরী, বখতেয়ার উদ্দীন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এমএ রহিম প্রমুখ।




