বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপমাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য পেল ৯ আসন

মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য পেল ৯ আসন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচেন ঐক্যফ্রন্টের শরিক নাগরিক ঐক্যের নয়জন প্রার্থী বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে লড়বেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলে দেয়া হয় নাগরিক ঐক্যের এক প্রতিনিধির হাতে।  মঙ্গলবার সকাল থেকে এসব চিঠি প্রার্থীদের হাতে তুলে দিচ্ছে নাগরিক ঐক্য।

নাগরিক ঐক্য থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন, মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), এস এম আকরাম (নারায়ণগঞ্জ-৫), ফজলুল হক সরকার  (চাঁদপুর–৩), এড নজরুল ইসলাম (ময়মনসিংহ–২), মোবারক হোসেন (ব্রাহ্মণবাড়িয়া–২), রবিউল ইসলাম (সাতক্ষীরা–২), শাহ মো. রহমতউল্লাহ ( রংপুর–১), মোফাখখারুল ইসলাম নবাব ( রংপুর–৫), কে এম নুরুর রহমান (বরিশাল–৪)।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, নাগরিক ঐক্যের ৯ প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

সর্বশেষ