একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির মনোনয়নপত্র বিক্রি। আজ সকাল দশটায় শুরু হয় এই কার্যক্রম। উৎসবমুখর পরিবেশে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মী ও তাদের সমর্থকরা। কার্যালয়ের দ্বিতীয় এবং চতুর্থ তলা থেকে আটটি আলাদা বুথে আটটি বিভাগের ফরম দেয়া হচ্ছে।
১৪ নভেম্বর পর্যন্ত বিতরণ ও জমা নেয়ার কথা থাকলেও তা দুদিন বাড়িয়ে ১৬ নভেম্বর করা হয়েছে। প্রতিটি ফরমের দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা। জমার সময় দিতে হবে অফেরৎযোগ্য আরো ২৫ হাজার টাকা।




