শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপদীর্ঘ ১০ বছর পর প্রাণ ফিরে পেয়েছে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়

দীর্ঘ ১০ বছর পর প্রাণ ফিরে পেয়েছে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়

দীর্ঘ ১০ বছর পর প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়। একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার পর থেকেই দলটির নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে মিছিল-স্লোগানে সরগরম দলটির কার্যালয়। প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে শোডাউন দিয়ে দলীয় মনোনয়ন কিনছেন। ফলে দীর্ঘ দিন পরে হলেও চাঙা এখন বিএনপির রাজনীতি। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১২ নভেম্বর থেকে মনোনয়ন বিতরণ শুরু করেছে দলটি। প্রথম দিন প্রায় ১ হাজার ৩ শ’ মনোনয়ন বিক্রি হয়েছে।

১৩ নভেম্বর দ্বিতীয়দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি চলছে। সকাল থেকেই সারাদেশের প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন কিনতে এসেছেন। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির নেতা জুলফিকার আলী ভুট্টো বলেন, দীর্ঘ সময় পরে হলেও বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমরা বিপুল উৎসাহ নিয়ে সুনামগঞ্জ-১ আসনের জনপ্রিয় নেতা অধ্যাপক ডা. রফিক চৌধুরীর মনোনয়ন কেনার জন্য এসেছি। তৃণমূল নেতাকর্মীরা চায়, নির্বাচনের আগেই যাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয় এই অগণতান্ত্রিক সরকার। ময়মনসিংহের ত্রিশালের বিএনপি কর্মী আবুল খায়ের বলেন, জাতীয়তাবাদী শক্তি আজ ঐক্যবদ্ধ। বিপুল উৎসাহ বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগ ১০ আসন পায় কি না, সন্দেহ আছে।

আরও পড়ুন

সর্বশেষ