সংলাপের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা যায়। ওই সূত্র মতে, ঐক্যফ্রন্ট এই নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিলেও আওয়ামী লীগ তা নাকচ করে দিয়েছে। দলটি জবাবে বলেছে, এটা সংবিধান সম্মত নয়, এতে সাংবিধানিকশূন্যতা সৃষ্টি হবে। আর এ সুযোগে তৃতীয় পক্ষ ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচন কমিশন পুনর্গঠনসহ আরও বিভিন্ন দাবি পুনরুত্থাপন করেছে ঐক্যফ্রন্ট। বেলা ১১টা ১০ মিনিটের দিকে শুরু হওয়া দ্বিতীয় দফা সংলাপ বেলা ২টার দিকে শেষ হয়। সর্বশেষ খবর অনু্যায়ী, নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ জাতীয় ঐক্যফ্রন্টের দাবি দাওয়ার বিষয়ে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছাতে পারেনি।




