প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে তাইফুল ইসলাম টিপু বলেন, মহাসচিবের একটি চিঠিসহ গায়েবি মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল হামিদ এ তালিকা গ্রহণ করেছেন। তিনি বলেন, আমরা আংশিক তালিকা পৌঁছে দিয়েছে। এ তালিকায় ১০৪৬টি মামলার কথা উল্লেখ করা হয়েছে। ২/১ দিনের মধ্যে আরও তালিকা দেওয়া হবে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তালিকা দেওয়ার পর এর একটি কপি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও দেওয়া হয়েছে।



