জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়েছে। ৫ নভেম্বর বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই বৈঠক শুরু হয়। এদিনের বৈঠকে অংশ নিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র আ স ম আব্দুর রবের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও মাহমুদুল হক মান্নাসহ জোটের ৭ সদস্যের প্রতিনিধিদল।
এদিন ঐক্যফ্রন্টের নেতারা ইসির কাছে তফসিল ঘোষণা পেছানোর দাবি তুলবেন বলে জানা গেছে। এর আগে ৩ নভেম্বর জোটের অন্যতম নেতা ড. কামাল হোসেন তার লিখিত চিঠিতে সংলাপ শেষ হওয়ার পরে তফসিল ঘোষণার অনুরোধ করেছিলেন। পরের দিন ৪ নভেম্বর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, রোববার আমাদের তফসিল ঘোষণার সিদ্ধান্ত ছিল। তবে সার্বিক বিষয় বিবেচনা করে ৮ তারিখ তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ওই দিন অপরাহ্নে কোনো এক সময় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৭ নভেম্বর আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দ্বিতীয় সংলাপ আগামী তে যাচ্ছে। বুধবার গণভবনে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




