শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক শাহাবুদ্দিন আলম আটক

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক শাহাবুদ্দিন আলম আটক

বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য শাহাবুদ্দিন আলমকে আটক করেছে পুলিশ। ১৭ অক্টোবর বেলা ১২টার দিকে গুলশানের একটি হোটেল থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আশরাফুল ইসলাম। শাহাবুদ্দিন আলম চট্টগ্রামের এসএ গ্রুপের চেয়ারম্যানের পাশাপাশি এসএ অয়েল রিফাইনারি ও সামান্নাজ সুপার অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।  তার বিরুদ্ধে বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের দায়ের করা ৪৩টি অপরাধ ও ১টি অর্থঋণ আদালতের মামলা রয়েছে।

পরিদর্শক কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, শাহাবুদ্দিন আলমকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে। এজন্য তাকে আদালতে হাজির করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন আলম ব্যাংকিং খাতের একজন শীর্ষ খেলাপি। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে আর টাকা ফেরত দেননি।

আরও পড়ুন

সর্বশেষ