ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির উৎসবে পরিণত হয়েছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে মেতে উঠে কেন না ধর্ম যার যার উৎসব সবার। বর্তমান সরকার সমপ্রদায়িক চেতনায় বিশ্বাসী নয়। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাস্প্রাদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলেছেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন।
তিনি আরো বলেন সুষ্ঠু ও নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব পালনে যাবতীয় পদক্ষেপ নেয়া হয়েছে। আমি বিশ্বাস করি প্রতিটি পূজা মণ্ডপে নিশ্চিন্তে পূজা পালিত হবে। শুক্রবার বিকেলে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ আনোয়ারা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা, ভোগ্যপণ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আনোয়ারা পূজা উদযাপন পরিষদের আহবায়ক দোলন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন এম.এস.ডি মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান দীলিপ কুমার মজুমদার । প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ । মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, আনোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার দেব, আওয়ামীলীগ নেতা উৎপল সেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, পুলিন বিহারী নাথ, কল্লোল সেন, লায়ন অজিত কুমার নাথ, দীলিপ কুমার শীল, তাপস বল, অনুপম চক্রবর্তী বাবু, সজীব দেবনাথ, কাজল দাশ, যীশু মিত্র, পরিমল দত্ত, গৌতম দাশ, রতন শীল , লিটন নাথ প্রমুখ। সভা শেষে ভূমি প্রতিমন্ত্রী জাবেদ এমপি পূজার্থীদের মাঝে ভোগ্যপণ্য ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন। উল্লেখ্য আনোয়ারায় ঘট পূজাসহ ১৮৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে।




