রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্ণফুলীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কর্ণফুলীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কর্ণফুলীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় আরো এক ছাত্রলীগ নেতা আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কর্ণফুলী উপজেলার শাহমীরপুর গ্রামে রাতের আঁধারে মামুনুর রশিদ (২৬) নামের ওই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা ছাত্রলীগ নেতা আবদুল আজিজ গুরুতর আহত হয়। বুধবার রাত ৮টার দিকে কর্ণফুলী উপজেলার ৬ নম্বর ওয়ার্ডস্থ শাহমীরপুর এলাকায় এঘটনা ঘটে। ঘটনার পর দুই ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে চমেক হাসপাতলে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে নয়টায় জানা যায়- আবদুল আজিজের রক্তক্ষরণ বন্ধ করতে জরুরি ভিত্তিতে তার অপারেশন চলছে। নিহত মামুন বড়উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ মাঝেরপাড়া গ্রামের আবু তাহেরর পুত্র। আহত ছাত্রলীগ নেতা আবদুল আজিজ ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মুছার পুত্র। ঘটনার পর থেকে পুলিশ আশপাশে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। স্থানীয় মেম্বার মোহাম্মদ নাজিম জানান, রাতের আঁধারে অতর্কিত হামলায় মামুনের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার শরীরে মারাত্মক জখমের ফলে ঘটনাস্থলে সে মারা গেছে। ওই এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল বলে তিনি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় দুই ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটলেও কারা ওই হামলায় জড়িত সে সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি। এবিষয়ে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) হাসান ইমাম একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত হত্যাকান্ডের বিষয়ে কিছুই জানা যায়নি। কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, শাহমীপুর এলাকায় কুপিয়ে একজনকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে দলীয় কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে। এবিষয়ে সম্ভাব্য সব কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে । চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত বড়ুয়া জানান, মামুনুর রশিদ হাসপাতালে আনার পর তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ