নবম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এমএ মান্নানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ২১ সেপ্টেম্বর বেলা পৌনে ১১টায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জেয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, আওয়ামী লীগ নেতা খোরশেদুল আলম সুজন, নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, শফর আলী, সদস্য আবদুল লতিফ টিপু, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, চন্দন ধর, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, গিয়াস উদ্দিন, শৈবাল দাশ সুমন, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম প্রমুখ।



