শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদটপখালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানোর পরামর্শ

খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানোর পরামর্শ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গঠিত মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর আজ রোববার দুপুরে বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

বিএসএমএমইউর পরিচালক আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেখে চিকিৎসা করানোর জন্য অগ্রাধিকারের পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয়। নতুন করে কোনো রোগে তিনি আক্রান্ত হননি। খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেই তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বোর্ডের সদস্যরা। খালেদা জিয়ার আশঙ্কার কোনো কারণ নেই। তাঁর সব ধরনের চিকিৎসা দিতে প্রস্তুত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বলেন, ‘পূর্বে যে সমস্ত রোগ উনার (খালেদা জিয়া) ছিল, সেই রোগগুলোই পেয়েছেন। আর উনার শারীরিক অবস্থা এ মুহূর্তে ঝুঁকিপূর্ণ নয় এবং উনারা (মেডিকেল বোর্ড) উনাকে আরো সুচিকিৎসার জন্য অন্য একটা হাসপাতালে ভর্তি করার জন্য অ্যাডভাইস করেছেন।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কেই রেফারেল হসপিটাল হিসেবে উনারা সর্বোচ্চ পর্যায়ের বলে মতামত ব্যক্ত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ