বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপগত ১০ বছরে একদিনের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি বিএনপি

গত ১০ বছরে একদিনের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি বিএনপি

বিএনপি ইতিহাসের নজিরবিহীন ব্যর্থ বিরোধী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দলীয় সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন কাদের। ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছরে একদিনের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি বিএনপি। বাংলাদেশে এমন ব্যর্থ বিরোধী দল কখনো ছিল না। বর্তমান সরকারের জনভিত্তি অনেক শক্তিশালী বলে মন্তব্য করে কাদের বলেন, সরকারের হাতে খালেদ জিয়াকে মুক্ত করার এখতিয়ার নেই। আইন অনুযায়ী বিএনপি যদি বেগম জিয়াকে মুক্ত করে আনতে পারে তাতেও সরকারের কোনো বাধা নেই।

তিনি বলেন, খালেদা জিয়ার মামলার রায়ের আগে দলীয় গঠনতন্ত্র পরিবর্তনের ব্যাখ্যা দিতে হবে বিএনপিকে। জনগণের কাছে ভোট চাইতে হলে এর ব্যাখ্যা দিতেই হবে। উন্নয়নে বিএনপির কোনো ভূমিকা নেই কিছুই নেই। নিজেরা ক্ষমতায় থাকার সময় বিনা পয়সায় সাবমেরিন ক্যাবল পাওয়ার পরও তা প্রত্যাখ্যান করে দেশকে পিছিয়ে নিয়েছিল তারা।

আরও পড়ুন

সর্বশেষ