শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসমৃদ্ধশালী দেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে

সমৃদ্ধশালী দেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে

rcy conবাংলদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের পৃষ্ঠপোষকতায় ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আয়োজনে ৫ম বারের মত আয়োজিত যুব সমাবেশ গতকাল নগরীর বন্দরস্থ শহীদ মোঃ আব্দুর রহমান মুন্সি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যক্রম পরিচালিত সকল প্রশিক্ষিত যুব সদস্যদের নেতত্ব গড়ে তোলার লক্ষ্যই ছিল এই সমাবেশের মূল উদ্দেশ্য। সমাবেশে বিভিন্ন বিভাগ ও চট্টগ্রাম জেলা এবং সিটির আওতাধীন ১৭৯ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৪৭৫ জন যুব সদস্য ও শিক্ষকগণ অংশগ্রহণ করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা বোর্ড সদস্য এবং চট্টগ্রাম জেলা ইউনিট ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। উদ্বোধন করেন সিটি মেয়র এবং চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন । বিশেষ অতিথি ছিলেন এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সদস্য ব্যবস্থাপনা বোর্ড, বিডিআরসিএস, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম, বিডিআরসিএস জেনারেল সেক্রেটারী ফিরোজ সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সিনিয়র যুব সদস্য আশরাফ হোসেন মাসুদ।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে হলে আজকের যুবকদের এগিয়ে আসতে হবে। তিনি প্রত্যেক স্কুল–কলেজ ইউনিটে প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে দক্ষ যুব স্বেচ্ছাসেবক গঠন করার জন্য আহ্বান জানান। বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটির ১৯৪টি দেশের প্রায় ৬০ লক্ষ যুব স্বেচ্ছাসেবক বিভিন্ন দুর্যোগ ও বিরূপ পরিস্থিতিতে যুব রেড ক্রিসেন্ট সেবা কার্যক্রম পরিচালনা করছে। যুবরাই পারে একটি দেশের দূর্যোগকালীন পরিস্থিতিতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেকোনো দূর্যোগ মোকাবেলা করতে। সুতরাং পুরো বিশ্বের জন্য কাজ করার লক্ষ্যে তাদের সেভাবে গড়ে তুলতে হবে। সমাবেশে সিটি মেয়র বলেন, যুবরাই লড়বে আগামীর দেশ গড়বে । প্রশিক্ষিত যুব সদস্যরাই দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবতার কল্যাণে এগিয়ে আসবে। এ আন্দোলনের মাধ্যমে যুবরা নিজেদের স্ব স্ব নেতৃত্ব গড়ে তুলতে পারবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। তিনি আগামীতে সকল ধরণের সহযোগিতার আশ্বাস জানিয়ে ৫ম যুব সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন। উক্ত সমাবেশে, নেতৃত্ব উন্নয়ন, গঠন ও প্রেষণামূলক বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলি এর চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ