চট্টগ্রামের সাংবাদিক রুবেল খানের মেয়ে শিশু রাইফার মৃত্যুর ঘটনায় ম্যাক্স হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৮ জুলাই বেলা ১১টায় থেকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত আছেন। র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন। গত ২৯ জুন চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের চিকিৎকদের অবহেলায় মারা যায় শিশু রাইফা। শিশু রাইফার মৃত্যুতে তিন চিকিৎসককে দায়ী করে তদন্ত প্রতিবেদন দিয়েছে এ সংক্রান্ত কমিটি।



