বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপমালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেপ্তার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেপ্তার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাককে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। ০৩ জুলাই বিকেল ৩টার দিকে তার লংগাক দুতার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়ার দুদক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

কর্মকর্তারা বলছেন, অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে বিবৃতি দেওয়া হবে। খবরে বলা হয়েছে, গ্রেফতারের পর নাজিবকে দেশটির দুদক কার্যালয়ে নেওয়া হবে। এরপর বুধবার তাকে আদালতে তোলা হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই দুর্নীতির অভিযোগে নাজিব তুন রাজাকের বিরুদ্ধে তদন্ত শুরু করে মালয়েশিয়ার দুদক। এর আগে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। একই অভিযোগে নাজিবের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

উল্লেখ্য, সম্প্রতি নাজিব রাজাকের বাড়ি থেকে ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। ক্ষমতায় থাকা অবস্থাতেই নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে।তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

আরও পড়ুন

সর্বশেষ