শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এনবিএলের ৩৫তম এজিএম সম্পন্ন

এনবিএলের ৩৫তম এজিএম সম্পন্ন

agm nbl ২৭ জুন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান জয়নুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। এ সময় ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার, পরিচালক খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, রন হক সিকদার ও মাবরুর হোসেন, স্বতন্ত্র পরিচালক আনোয়ার হোসেন ও মাহবুবুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ওয়াসিফ আলী খান, কোম্পানি সচিব ও উপব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুলসহ ব্যাংকের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সাধারণ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ