শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

asia paspic ins chairআফতাব উল ইসলাম এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তাকে পুনরায় এ পদের জন্য নির্বাচন করা হয়। একই সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন কাশমিরী কামাল।

আফতাব উল ইসলাম বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি। আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটি স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের ফেলো আফতাব উল ইসলাম ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি। ২০০১ সালে তিনি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি সংগঠনটির সভাপতি পুনর্নির্বাচিত হন। এছাড়া ২০০৫-১০ ও ২০১৭-১৯ মেয়াদে তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি দুই বছরের জন্য এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মনোনীত হন।

আফতাব উল ইসলাম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স  ইন বাংলাদেশের নির্বাহী কমিটি, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের গভর্নিং বোর্ড ও ব্র্যাক বিজনেস স্কুলের অ্যাডভাইজরি বোর্ডের একজন সদস্য। —বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ