শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়রূপালী ব্যাংকের এজিএমে ২৪% স্টক লভ্যাংশ অনুমোদন

রূপালী ব্যাংকের এজিএমে ২৪% স্টক লভ্যাংশ অনুমোদন

AGM Rupali bankরাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে গতকাল ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে সরকারের ব্যাংক কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড। পর্ষদ চেয়ারম্যান মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি ২৪ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার প্রস্তাব অনুমোদন করেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

সভাপতির বক্তব্যে রূপালী ব্যাংকের চেয়ারম্যান বলেন, শীর্ষ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ে কঠোর অবস্থানে যাওয়ায় বছরের শুরুতে রূপালী ব্যাংক ৪৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিচালন মুনাফা করে। লোকসান কাটিয়ে ব্যাংকের মুনাফায় যোগ হয় প্রায় ৫৪৩ কোটি টাকা। এ বছর রূপালী ব্যাংক ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া লোগোতে ফিরে গেছে। এজিএমে পরিচালন-সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরার সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান জানান, প্রথম সরকারি ব্যাংক হিসেবে শতভাগ সেবা অটোমেশনের আওতায় নিয়ে এসেছে রূপালী ব্যাংক।

এজিএমে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ। ব্যাংকের পরিচালক অরিজিৎ চৌধুরী, দীনা আহসান, মহিউদ্দিন ফারুকী, আবু সুফিয়ান, একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ, মো. রিজওয়ানুল হুদা, অধ্যাপক ড. সুশীল রঞ্জন হাওলাদার,  মো. আবদুল বাছেত খানও সভায় অংশ নেন। শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার, কামরুজ্জামান চৌধুরী, বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকসহ ব্যাংকের আরো অনেক কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ