শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপজাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে (২৭ জুন) স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এর আগে সকাল ৯টায় হেলিকপ্টারে করে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান জেনারেল আজিজ আহমেদ। এ সময় সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মো. আকবর হোসেন তাঁকে বরণ করে নেন।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বীর শহীদদের সম্মানে সালাম প্রদর্শন করেন নতুন সেনাপ্রধান। এ সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করে বেলা সাড়ে ৯টার দিকে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন সেনাপ্রধান।

আরও পড়ুন

সর্বশেষ