শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

agm NICসম্প্রতি রাজধানীর আইডিইবি ভবনে নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল মতিন এতে সভাপতিত্ব করেন। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ১০ শতাংশ হারে নগদ অনুমোদন করা হয়। সভায় শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে কোম্পানির ব্যবসায়িক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করা হয়। এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আজম, পরিচালক আলহাজ নাছির উদ্দিন, আলহাজ আব্দুস সামাদ, ব্যারিস্টার ফয়সাল আহমেদ পাটোয়ারী, প্রফেসর ড. জয়নাব বেগম, ফেরদৌসি ইসলাম, এমডি আবদুল হক এফসিএ, কোম্পানির সচিব সুজিত কুমার দে এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ