শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপনেতাকর্মীদের হয়রানির অভিযোগ বিএনপি মেয়র প্রার্থীর

নেতাকর্মীদের হয়রানির অভিযোগ বিএনপি মেয়র প্রার্থীর

বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার। তিনি বলেছেন, পুলিশের গাড়িতে করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের হয়রানি করছেন। এমনকি নতুন কৌশলে তাদের গ্রেফতার করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। ভয়-ভীতি দেখা হচ্ছে। ২৪ জুন সকালে টঙ্গীতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন এসব কথা বলেন।

অভিযোগ করে তিনি বলেন, আমার কর্মী ও নেতাকর্মীদের নতুন কৌশলে গ্রেফতার করা হচ্ছে। তাদের এখান থেকে ধরে নিয়ে নরসিংদী, নারায়ণগঞ্জ কিংবা ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এলাকায় আসতে দেওয়া হচ্ছে না। ভয়-ভীতি দেখানো হচ্ছে। যা ইতোমধ্যে পত্র-পত্রিকাতেও এসেছে।  এ ধরনের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, নির্বাচনে অংশ নিয়েছি, আছি এবং থাকবো। তবে সরকারের কাছে বলতে চাই আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। সরকার মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশ গড়তে চায়- সুষ্ঠু ও নির্বাচন নির্বাচন দিয়ে তাই প্রমাণ করুক।  একজন মুক্তিযোদ্ধা হিসেবে জীবনের শেষ নির্বাচনে সরকারের কাছ থেকে সম্মানজনক আচরণ প্রত্যাশা করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন গাজীপুর জেলারই লোক। আমি দেখতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি এবং তার দল আমার সঙ্গে কেমন আচরণ করে।

নির্বাচন যদি মিনিমাম সুষ্ঠ ও নিরপেক্ষ হয় তাহলে আমি সম্মানজনক ভোটের ব্যবধানে জিতব”–বলেন বিএনপির প্রার্থী । তিনি বলেন, অন্যায় কোনো সুযোগ সুবিধা আমার প্রয়োজন নেই। কেবল মাত্র স্বাভাবিক পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী । সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ও ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ