বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরাঙামাটির নানিয়ারচরে পাহাড় ধসে নিহত ৯

রাঙামাটির নানিয়ারচরে পাহাড় ধসে নিহত ৯

রাঙামাটির নানিয়ারচর উপজেলার তিন স্থানে পাহাড় ধসে একই পরিবারের তিনজনসহ ১১ জন নিহত হয়েছেন। এতে মাটি চাপা পড়েছেন বেশ কয়েকজন।  ১২ জুন সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এনডিসি তাপস শীল। তিনি জানান, নানিয়ারচর উপজেলার শিকলপাড়া, বড়পুল এবং হাতিমারা গ্রামে পৃথক সময়ে পাহাড় ধসে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও মেলেনি। পাহাড় ধসের কারণে বন্ধ রয়েছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ। রাঙামাটির কুতুকছড়ি এলাকায় রাস্তা ভেঙে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড় ধসে উপজেলার ইসলামপুরে ৪৫টি, বগাছড়িতে ৪২টি এবং বুড়িঘাটে একটি বসত ঘর মাটি চাপা পড়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, এ পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। বর্তমানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজে অংশ নিতে আমাদেরও দু’টি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ