তিনি বলেন, নগরীতে নারীদের জন্য চালু হলো ৩৬ অাসন বিশিষ্ট ‘দোলন চাঁপা’ বাস সার্ভিস। প্রতীকীভাবে দুইটা বাস চালু করা হলো। অাগামী দুই মাসের মধ্যে অারও ৮টি বাস চালু করা হবে। বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও অারামদায়ক ব্যবস্থা অাছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে অাজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে। ভারতীয় ভলভো অাইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।



