শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাকা চৌধুরীর বাড়িতে ব্যাপক ভাঙচুর

সাকা চৌধুরীর বাড়িতে ব্যাপক ভাঙচুর

saka home 2সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রাম নগরীর বাসভবন গুডস হিলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাসভবনের সামনে ও গ্যারেজে রাখা ৮ টি গাড়ি এবং দরোজা জানালা ভাঙচুর করে বলে জানিয়েছেন গুডস হিলের কেয়ারটেকার নূরুল ইসলাম। তবে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। এ ঘটনা সম্পর্কে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেন নি। ঘটনার পর কোতোয়ালী থানার পুলিশের একটি টিম গুডস হিল এলাকায় যায়। এসময় গুডস হিলের মূল ফটক বন্ধ ছিল। ফটক বন্ধ থাকায় পুলিশ সদস্যরা আর ওই বাড়ির প্রাঙ্গণে প্রবেশ করেননি। তবু কী ঘটেছে খতিয়ে দেখছি।

নগরীর গণি বেকারি মোড় সংলগ্ন গুডস হিল নামের পাহাড়ের ওপর সালাউদ্দিন কাদের চৌধুরীদের পৈত্রিক বাসভবন। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ছোট ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীসহ চার ভাইয়ের বাসভবন আছে। কেয়ারটেকার নুরুল ইসলাম আজাদীকে বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ৫০–৬০ জন তরুণ এসে মূল ফটক টপকে ভেতরে ঢুকে পড়ে। এসময় তারা গার্ডরুম এবং তার পাশের অফিস ক , বাসভবনের সামনের টব ও চেয়ার ভাঙচুর করে। এরপর উপরে উঠে গ্যারেজে থাকা মাইক্রোবাস, পাজেরো জিপ ও প্রাইভেট কারসহ ৮ টি গাড়ি ভাঙচুর করে।’ হামলাকারীরা হকিস্টিক ও লাঠি নিয়ে হামলা করে বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা যায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবনের সামনে রাখা প্রাইভেট কার ও বারান্দায় রাখা আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এছাড়া পাহাড়ের ওপরের গাড়ি বারান্দায় রাখা মাইক্রোবাস, পাজেরো জিপ ও প্রাইভেট কারসহ আটটি গাড়ির বিভিন্ন অংশ ভাঙা।

ঘটনার বিষয়ে নিরাপত্তারক্ষী মজিবুর রহমান বলেন, হঠাৎ করেই ৩০/৪০ জন ছেলে মিছিল নিয়ে আসে। তারা গার্ডরুমে ঢুকে আমাকে কোনো কথা না বলতে বলে। এমনকি মেরে ফেলারও হুমকি দেয়। এর আগে গত মঙ্গলবার বিকালে ফটিকছড়ি উপজেলা সদরের জে ইউ পার্ক নামক কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বক্তব্যে – ‘প্রধানমন্ত্রীর পরিণতি বঙ্গবন্ধুর চেয়েও খারাপ হবে’ বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রীকে হুমকির অভিযোগে ফটিকছড়ি থানায় বুধবার বিকেলে মামলা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন। মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজউদৌল্লাহসহ অজ্ঞাত আরও ৩৫–৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে। আপনার বাবার মৃত্যুর পর যেমন ইন্নালিল্লাহ্‌ পড়ার লোক ছিল না, আপনার পরিণতি তার চেয়েও খারাপ হবে। আপনাকে বাবার চেয়েও নির্মমভাবে মৃত্যুবরণ করতে হবে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ