বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বনপা'র উদ্যোগে মহাকাশে বাংলাদেশ শীর্ষক আলোচনা, ইফতার ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা...

বনপা’র উদ্যোগে মহাকাশে বাংলাদেশ শীর্ষক আলোচনা, ইফতার ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠিত

Bonpa-ifter-2018২৬ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (IEB), ERC-অডিটরিয়ামে বনপা’র উদ্যোগে ‘মহাকাশে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল ও ২০১৮ সালের এস এস সি তে জিপিএ ৫ পাওয়া বনপা পরিবারের সন্তানদের সংবর্ধনা দেয়া হয়।

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রযুক্তিবিদ রোকমুনুর জামান রনি’র পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মসিহ্-উর-রহমান, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট  এস আর সাহা, দৈনিক একুশে বানীর সম্পাদক আশরাফ সরকার, বিশিষ্ট সাংবাদিক শরিফুল ইসলাম, অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক ও বনপার সহ-সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, বনপার যুগ্ম সম্পাদক ও ইফতার উপকমিটির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন আশরাফ, বনপার সমাজ কল্যাণ সম্পাদক ও  ইফতার উপ-কমিটির সদস্য সচিব ফখরুল চৌধুরী পরাগ, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলাম আকবর চৌধুরী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আরএইচএল নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে বনপা নির্বাহী কমিটির সদস্য গন এবং দেশের জেলা/বিভাগ ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

২০১৮ সালের এসএসসিতে জিপিয়ে ৫ পাওয়া বনপা পরিবারে সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে বনপার সিনিয়ার সহ সভাপতি অধ্যাপক আকতার চৌধুরীর সন্তান রামিসা চৌধুরী রিস্তা ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য গৌরাঙ্গ দেবনাথ অপু’র সন্তান অনিরুদ্ধ দেবনাথকে বনপা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ