ঈদের আগে ও পরে ৪ দিন সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ৮ জুনের মধ্যে মহাসড়কের সব সংস্কার কাজ শেষ করারও নির্দেশ দেন তিনি। ২২ মে দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় ‘ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ সভায়’ এ নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যানজট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের ঈদে বাড়িতে যাবার সময় যেন কোন ভোগান্তি না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ৮ জুনের মধ্যে মেঘনা টোল প্লাজার সমস্যা সমাধান করারও নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।




