ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আর্ন্তজাতিক সংস্থা একশনএইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বাস্তবায়িত “সাসটেইনেবল এন্ড রেসপনসিবল একশনস্ ফর মেকিং ইন্ডাস্ট্রিজ কেয়ার (শ্রমিক) প্রকল্পের শ্রমিক বান্ধব বাজেট প্রনয়ন বিষয়ক প্রচারণা ক্যাম্পেইন কার্যক্রম ও মহান মে দিবস উদযাপন সংশপ্তক পরিচালিত রৌফাবাদ মাস্টার ক্যাফে নারী মঞ্চে ৬ মে ও কালুরঘাট নারী মঞ্চে ৭মে অনুষ্টিত হয় । কার্যক্রমের মধ্যে ছিল আলোচনা সভা,স্বাংস্কৃতিক পরিবেশনা ও শ্রমিক বান্ধব বাজেট প্রনয়ন বিষয়ক দেওয়ালিকা প্রকাশ । রৌফাবাদ মাস্টার ক্যাফেতে “মজদুর” ও কালুরঘাট নারী মঞ্চে “নারীবার্তা”নামক দুটি দেওয়ালিকা প্রকাশিত হয় । কালুরঘাট নারী মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং মোহরা ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা রওশন আরা বেগম,সংশপ্তকের কোঅর্ডিনেটর (অর্থ) অগ্রদূত দাশ গুপ্ত । প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মোহাম্মদ আজম সংশপ্তকের শ্রমিক প্রকল্পের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন । তিনি বলেন শ্রমিকদের সৃজনশীল কার্যক্রম তথা দেওয়ালিকা প্রকাশন এবং শ্রমিকদের সচেতনতার মাধ্যমে জীবনমান উন্নয়নে সংশপ্তকের কার্যক্রম আমাকে অভিভূত করেছে। তিনি সংশপ্তকের ভবিষ্যৎ কর্মকান্ডের জন্য সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন এবং শ্রমিক বান্ধব বাজেট প্রনয়নে শ্রমিকদের সাথে একাত্বতা ঘোষণা করে যথাযথ মজুরী নির্ধারণ করার জন্য সরকারী মজুরী কমিশন ও নীতি নির্ধারকদের সহযোগিতা কামনা করেন । সংশপ্তকের শ্রমিক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমানের সার্বিক তত্তাবধানে ,লীড ট্রেইনার জয়নাব বেগম মিতুর সঞ্চালনায় রৌফাবাদ মাস্টার ক্যাফের সার্বিক কার্যক্রম ক্যাফে সভাপতি সোহেল রানা, ক্যাফে সাপোর্ট স্টাফ তানিয়া সুলতানা ও কালুরঘাট নারী মঞ্চের কার্যক্রম ক্যাফে সুপারভাইজর দিপ্তীরাণী সরকার, ক্যাফে সাপোর্ট স্টাফ শাহনাজ বেগম লুনার সহযোগিতায় সম্পাদিত হয় ।সংশপ্তকের মহান মে দিবস উদযাপন ও শ্রমিক বান্ধব বাজেট প্রনয়ন বিষয়ক প্রচারণা ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্টিত
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আর্ন্তজাতিক সংস্থা একশনএইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বাস্তবায়িত “সাসটেইনেবল এন্ড রেসপনসিবল একশনস্ ফর মেকিং ইন্ডাস্ট্রিজ কেয়ার (শ্রমিক) প্রকল্পের শ্রমিক বান্ধব বাজেট প্রনয়ন বিষয়ক প্রচারণা ক্যাম্পেইন কার্যক্রম ও মহান মে দিবস উদযাপন সংশপ্তক পরিচালিত রৌফাবাদ মাস্টার ক্যাফে নারী মঞ্চে ৬ মে ও কালুরঘাট নারী মঞ্চে ৭মে অনুষ্টিত হয় । কার্যক্রমের মধ্যে ছিল আলোচনা সভা,স্বাংস্কৃতিক পরিবেশনা ও শ্রমিক বান্ধব বাজেট প্রনয়ন বিষয়ক দেওয়ালিকা প্রকাশ । রৌফাবাদ মাস্টার ক্যাফেতে “মজদুর” ও কালুরঘাট নারী মঞ্চে “নারীবার্তা”নামক দুটি দেওয়ালিকা প্রকাশিত হয় । কালুরঘাট নারী মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং মোহরা ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা রওশন আরা বেগম,সংশপ্তকের কোঅর্ডিনেটর (অর্থ) অগ্রদূত দাশ গুপ্ত । প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মোহাম্মদ আজম সংশপ্তকের শ্রমিক প্রকল্পের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন । তিনি বলেন শ্রমিকদের সৃজনশীল কার্যক্রম তথা দেওয়ালিকা প্রকাশন এবং শ্রমিকদের সচেতনতার মাধ্যমে জীবনমান উন্নয়নে সংশপ্তকের কার্যক্রম আমাকে অভিভূত করেছে। তিনি সংশপ্তকের ভবিষ্যৎ কর্মকান্ডের জন্য সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন এবং শ্রমিক বান্ধব বাজেট প্রনয়নে শ্রমিকদের সাথে একাত্বতা ঘোষণা করে যথাযথ মজুরী নির্ধারণ করার জন্য সরকারী মজুরী কমিশন ও নীতি নির্ধারকদের সহযোগিতা কামনা করেন । সংশপ্তকের শ্রমিক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমানের সার্বিক তত্তাবধানে ,লীড ট্রেইনার জয়নাব বেগম মিতুর সঞ্চালনায় রৌফাবাদ মাস্টার ক্যাফের সার্বিক কার্যক্রম ক্যাফে সভাপতি সোহেল রানা, ক্যাফে সাপোর্ট স্টাফ তানিয়া সুলতানা ও কালুরঘাট নারী মঞ্চের কার্যক্রম ক্যাফে সুপারভাইজর দিপ্তীরাণী সরকার, ক্যাফে সাপোর্ট স্টাফ শাহনাজ বেগম লুনার সহযোগিতায় সম্পাদিত হয় ।



