বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন সভাপতি হলেন ক্রীড়াসংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী শফিউল্লাহ আল মুনির। যুব ও ক্রীড়ামন্ত্রনালয় এ নিয়োগের বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জাতীয় ক্রীড়া পরিষদ আইন ১৯৭৪ (হালনাগাদ সংশোধিত) প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক শফিউল্লাহ আল মুনিরকে ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য শফিউল্লাহ আল মুনির বর্তমানে এশিয়ান হকির ইভেন্ট স্ট্র্যাটেজি এন্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি।
এছাড়া তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ঢাকা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ারী ক্লাব, বাংলদেশ স্পোর্টিং, দিপালীসহ শীর্ষস্থানীয় ক্লাবের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত রয়েছেন। ক্রীড়ানুরাগী শফিউল্লাহ আল মুনির দেশের অন্যতম বৃহৎ শিল্পপরিবার ইনডেক্স গ্রুপএর প্রতিষ্ঠাতা ও প্রধাননির্বাহী। তার প্রতিষ্ঠান বিগত বেশ কয়েক বছর থেকে দেশের হকি , ক্লাব ক্রিকেট, ভারত্তোলন ফেডারেশন, আর্চারি ফেডারেশন, শুটিং, রোয়িং, রাগবিসহ বিভিন্ন খেলাধুলাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পৃষ্ঠপোষকতা করে আসছে।




