জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১০ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবার্তা জানান। শোকবার্তায় রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। ৯ মে রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান এ সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম।



