রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপচার জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

চার জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

চার জেলায় বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এর মধ্যে মৌলভীবাজারে দু’জন, শেরপুরে চার, হবিগঞ্জে দুই এবং সুনামগঞ্জে একজন। ০৭ মে সকাল থেকে দুপুর পর্যন্ত হওয়া ঝড় ও বজ্রবৃষ্টিতে এই হতাহতের ঘটনা ঘটে।

শেরপুর: শেরপুরে পৃথক বজ্রপাতে স্কুলছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পাঘারিয়া মির্জাবাজার গ্রামের হাফেজ সোহেল মিয়ার মেয়ে শারমিন, সদর উপজেলার হালগড়া গ্রামের আকু শেখের ছেলে আব্দুর রহিম, নকলা উপজেলার মোজারচর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে শহিদুল ইসলাম ও শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের মো. আনিসুর রহমান।

মৌলভীবাজার: মৌলভীবাজারে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা গ্রামের ইসলাম মিয়ার ছেলে মফিজ মিয়া (৩০)  ও সদর উপজেলার খলিলপুর এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে আবু সামাদ (১৫)। আহরা হলেন-বরুণা গ্রামের রশীদ মিয়া (৩৬), রফিক মিয়া (৫০) ও নজির মিয়া (৬০)।
হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন- উপজেলার কবিরপুর গ্রামের মৃত নাদু বৈষ্ণবের ছেলে অধীর বৈষ্ণব (২৭) ও তেলঘরি গ্রামের বীরেশ্বর বৈষ্ণবের ছেলে বসু বৈষ্ণব (৩২)। আহত কৃষ্ণধন বৈষ্ণব (৩২) তেলঘরি গ্রামের হরিচরণ বৈষ্ণবের ছেলে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে নবকুমার দাস (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নবকুমার উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

সর্বশেষ