শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়মার্কেন্টাইল ব্যাংকের ২২% লভ্যাংশ অনুমোদন

মার্কেন্টাইল ব্যাংকের ২২% লভ্যাংশ অনুমোদন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ১৯তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের শেয়ারহোল্ডারগণের উপস্থিতিতে আজ সোমবার রাজধানীর ফারস্ হোটেল এন্ড রিসোর্টসে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর ২০১৭ তারিখে সমাপ্ত বছরের ব্যালেন্স শীট, প্রফিট এন্ড লস একাউন্ট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ২২% লভ্যাংশ (১৭% নগদ ও ৫% স্টক) প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।

ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে ২০১৭ সালে অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সেবার মান ও পরিধি এবং মানবসম্পদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

MBL-AGM.jpg  সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান ও এ.এস.এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, পরিচালক- শহিদুল আহ্সান, আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), মোহাম্মদ সেলিম, আলহাজ্ব মোশাররফ হোসেন ও ডঃ মোঃ রহমত উল্লাহ। অনুষ্ঠানে সম্মানিত শেয়ারহোল্ডার এম. এ খান বেলাল ও মোঃ জালাল হোসেন খান মিয়া, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক- জি.ডব্লিউ.এম মোর্তজা, মোঃ জাকির হোসাইন ও আদিল রায়হান, কোম্পানি সচিব সাইফুল আলম, ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ২০১৭ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০১৮ সালে ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। সভায় আগত সম্মানিত শেয়ারহোল্ডারদের মধ্য থেকে কয়েকজন বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ