শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাধারণ সভা অনুষ্ঠিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাধারণ সভা অনুষ্ঠিত

UCB-AGMইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজএিম) আজ সোমবার কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামান। শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০১৭ অর্থবছরের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন। ৩৫তম এজিএমে মিসেস রুকমীলা জামান, হাজী ইউনুছ আহমদ ও এম এ সবুর ইউসিবির পরিচালক হিসাবে পুননির্বাচিত হন। এছাড়া, আফরোজা জামান ও মোঃ শাহ আলম ইউসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন।

সাধারণ সভা পরবর্তী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন তরুণ নারী শিল্পোক্তা ও আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান। ব্যাংকরে ভাইস চেয়ারম্যান হিসেবে পুননির্বাচিত হয়েছেন ইউসিবির অন্যতম উদ্যোক্তা পরিচালক হাজী ইউনুস আহমেদ। এছাড়া, নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন তরুণ শিল্পোদ্যাক্তা আনিসুজ্জামান চৌধুরী। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উদ্যোক্তা পরচিালক এম এ সবুর। অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন হয়েছেন ইউসিবির স্বতন্ত্র্য পরিচালক  আখতার মতিন চৌধুরী, এফসএি, এফসিএস।

আরও পড়ুন

সর্বশেষ