তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বসতি উচ্ছেদে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাহাড়ধসে মানুষের যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেই লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। চট্টগ্রামসহ সারা দেশের মানুষকে পাহাড়ধস সম্পর্কে সচেতন হতে হবে। মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। যেকোনো দুর্যোগ থেকে বাঁচতে প্রয়োজনে ১০৯০ নম্বরে ফোন দিয়ে আবহাওয়া সম্পর্কিত তথ্য জেনে প্রতিদিন ঘর থেকে বের হওয়ারও পরামর্শ দেন ত্রাণমন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া।



