রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এবি ব্যাংকের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এবি ব্যাংকের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেশের প্রথম প্রাইভেট বাণিজ্যিক ব্যাংক, এবি ব্যাংক লিমিটেড তাদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। ব্যাংকের ১০৪ টি শাখা, সাবসিডিয়ারি এবং মুম্বাই শাখায় এক আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

AB-Bank

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, এবি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় এবি ব্যাংকের চেয়ারম্যান এম. এ. আওয়াল, প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী ছাড়াও ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে, এবি ব্যাংকের চেয়ারম্যান এম. এ. আওয়াল এবং ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী ব্যাংকের প্রতিষ্ঠাতা, শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মীবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান। এছাড়া তিনি ব্যাংকের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

সর্বশেষ