রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপউপাচার্যের বাসভবনে হামলার সঙ্গে জড়িতরা ছাড় পাবে না

উপাচার্যের বাসভবনে হামলার সঙ্গে জড়িতরা ছাড় পাবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনে হামলা পরিকল্পিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১০ এপ্রিল সকালে ঢাবি ভিসির বাসভবন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। এসময় তিনি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে কোনো অবস্থায় ছাড় না দেওয়ার কথাও বলেন। হামলার ঘটনাকে মধ্যযুগীয় আখ্যা দিয়ে তিনি বলেন, এটি একাত্তরের বর্বরতাকেও হার মানায়।

কোটা সংস্কারের দাবিতে রোববার বিকেলে গণপদযাত্রা কর্মসূচি শুরু করে ঢাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা অবরোধ করে শাহবাগ মোড়। রাস্তা থেকে তাদের হটিয়ে দিতে রাতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কিছু শিক্ষার্থী আহত হন।

কোটা সংস্কারের দাবিতে ০৮ এপ্রিল বিকেলে গণপদযাত্রা কর্মসূচি শুরু করে ঢাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা অবরোধ করে শাহবাগ মোড়। রাস্তা থেকে তাদের হটিয়ে দিতে রাতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কিছু শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে মধ্যরাতেই রাস্তায় নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীরা। এতে উত্তাল হয়ে পড়ে গোটা ক্যাম্পাস। এসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক শাহবাগে এসে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন।

কিন্তু এরমধ্যেই ঢাবি ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনে ওই হামলা চালানো হয়। সেসময় দু’টি মাইক্রোবাস ও মসজিদের সামনে মোটরসাইকেলে অগ্নিসংযোগও করা হয়। এ বিষয়ে ০৯ এপ্রিল সকালে উপাচার্য  ড. মো. আখতারুজ্জামান তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, গতকাল (রোববার) রাতে যে তাণ্ডব চালানো হয়েছে, এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট থাকতে পারে বলে আমি মনে করি না। এরা প্রশিক্ষিত সন্ত্রাসী একটি গোষ্ঠী, লাশের রাজনীতির জন্য তারা এই তাণ্ডব চালিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ