রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম শহরকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছেন সেনাবাহিনী

চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছেন সেনাবাহিনী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। ০৯ এপ্রিল সকালে পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খার পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের সমঝোতা (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আবদুচ ছালাম বলেন, ‘চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে সিডিএ মেগা প্রকল্প হাতে নেয়। এ প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ প্রকল্পের খোঁজখবর নেন। যাচাই-বাছাই করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। সেই প্রেক্ষিতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এগিয়ে এসেছেন। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

পাশাপাশি ৫ হাজার ৬১৬ কোটি টাকার এ মেগা প্রকল্প বাস্তবায়নে চসিক মেয়র আ জ ম নাছিরসহ চসিকের কাউন্সিলরদের সহযোগিতা চান সিডিএ চেয়ারম্যান। পরে সেনাবাহিনীর পক্ষে  ৩৪ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্রিগেডের উপ-মহাপরিচালক লেফটেনেন্ট কর্নেল শাহরিয়ার আহমেদ ও সিডিএর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান বিন শামস এ মেগা প্রকল্পের সমঝোতা (এমওইউ) সই করেন।

আরও পড়ুন

সর্বশেষ