ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ এর যৌথ আয়োজনে ‘হাই টি- ওমেন লিডারশীপ, এক্সপেরিয়েন্স অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ শীর্ষক আয়োজন সম্প্রতি চট্টগ্রামের র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ তে অনুষ্ঠিত হয়েছে। এতে অন্যতম প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান মিসেস রুকমীলা জামান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তা হিসাবে আরও উপস্থিত ছিলেন লিড ফিন্যান্সিয়াল স্পেশালিস্ট গর্ভমেন্ট গ্লোবাল প্র্যাক্টিস ওয়ার্ল্ড ব্যাংক সুরাইয়া জান্নাথ; ওমেন্স’ অন্ট্রাপ্রেনর এসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন আওয়াল; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চেন্সেলর ড. শিরিন আখতার; বাংলাদেশ গলফ ফেডেরেশনের মহিলা ক্যাপ্টেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপদেষ্টা মাহমুদা চৌধুরী; চিটাগং গ্রামার স্কুলের পরিচালক ফারহাত খান; লিটল জুয়েলস স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল দিলরুবা আহমেদ এবং লুসি বিউটি পার্লার ও স্লিমিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লতিফাহ হক লুই লুসি। অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল মতামতের ভিত্তিতে নারী ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরা এবং নারীদের আত্মনির্ভরশীল উদ্যোক্তা হতে উৎসাহী করা।




