কারাগারে জঙ্গিরা যেন কোনো ধরনের তৎপরতা চালাতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২০ মার্চ গাজীপুরের কাশিমপুর কারাগারে ‘কারা সপ্তাহ’ উদ্ধোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা বিভাগ) ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন প্রমুখ।




