বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইউসিবি ফাউন্ডেশনের উপদেষ্টা

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইউসিবি ফাউন্ডেশনের উপদেষ্টা

Saifuzzaman Chowdhuryইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সামাজিক দায়বদ্ধতামূলক প্রতিষ্ঠান ইউসিবি ফাউন্ডেশনের নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপিকে ফাউন্ডেশনের উপদেষ্টা মনোনীত করেছে।

সাইফুজ্জামান চৌধুরী, এমপি বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাংসদ, রাজনীতিবিদ, শিল্পোদ্যোক্তা ও ইউসিবি’র প্রতিষ্ঠাতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী’র সন্তান। তিনি চট্টগ্রাম ১৩ আসনের (আনোয়ারা-কর্ণফুলী) সংসদ সদস্য। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহনের পূর্বে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি আরামিট গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বরত ছিলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট হিসাবে তিনি বিভিন্ন দেশে ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ