শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদটপনিম্ন আদালতের নথি হাইকোর্টে এলে খালেদার জামিনের আদেশ

নিম্ন আদালতের নথি হাইকোর্টে এলে খালেদার জামিনের আদেশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া নিম্ন আদালতের রায়ের নথি হাইকোর্টে পৌঁছানোর পর তার জামিন আবেদনের বিষয়ে আদেশ দেওয়া হবে। খালেদা জিয়ার জামিনের জন্য তার আইনজীবীদের আবেদনের শুনানি শেষে ২৫ ফেব্রুয়ারি বিকেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২২ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একইসঙ্গে জরিমানা স্থগিত করে বিচারিক আদালতে নথি তলব করেন। এ নথি ১৫ দিনের মধ্যে হাইকোর্টে পাঠাতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ