শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনখালেদার মুক্তির দাবিতে অনশন

খালেদার মুক্তির দাবিতে অনশন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীর নুর আহমদ সড়কে গণ অনশন কর্মসূচি পালন করছে নগর বিএনপি। বুধবার সকাল থেকে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন হাজার হাজার নেতা-কর্মী। নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সেখানে বিএনপি নেতারা বক্তব্য রাখছেন। চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ নগর বিএনপি নেতারা উপস্থিত রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সভার বক্তারা বলেন, নির্বাচন থেকে বেগম খালেদা জিয়াকে দুরে রাখতে মিথ্যা কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু তাকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। সাবেক একজন প্রধানমন্ত্রীকে কারাগারে পাঠিয়ে সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ