রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনভেটেরিনারি ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি

ভেটেরিনারি ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) প্রথম সমাবর্তনে সভাপতি হিসেবে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১১ ফেব্রুয়ারি বিকেল তিনটায় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সমাবর্তনস্থলে এসে পৌঁছান। দক্ষ প্রাণী চিকিৎসক তৈরি করতে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে নগরীর ওয়ারল্যাস কলোনি এলাকায় প্রতিষ্ঠা হয় চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ। ১৯৯৬ সালের জানুয়ারি মাসে ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় কলেজটির। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীনে ছিল এই কলেজ। ২০০৬ সালে এই কলেজকে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করে তৎকালীন সরকার।

পরবর্তীতে সরকার এক অধ্যাদেশের মাধ্যমে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটি (সিভাসু) প্রতিষ্ঠা করে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মৎস্যবিজ্ঞান নামে তিনটি অনুষদ দিয়ে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠার যুগপূর্তিতে এসে হচ্ছে প্রথম সমাবর্তন। এতে অতিথি হিসেবে আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। সমাবর্তন বক্তা হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমিরেটাস ড.এ কে আজাদ চৌধুরী।

সিভাসু’র উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ স্বাগত বক্তব্য রাখেন। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ৮৪৪ জন, স্নাতকোত্তর সম্পন্ন করা ২১৬ জন এবং ২ জন পিএইচডি সম্পন্ন করা শিক্ষার্থী আচার্যের কাছ থেকে সনদ নেবেন।

আরও পড়ুন

সর্বশেষ