বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপডিজিটাল আইনের নামে সত্য কথা বলার অধিকার হরণ করা হয়েছে : খালেদা

ডিজিটাল আইনের নামে সত্য কথা বলার অধিকার হরণ করা হয়েছে : খালেদা

ডিজিটাল আইনের নামে সত্য কথা বলার অধিকার হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৩ জানুয়ারি দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলটির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খালেদা বলেন, ডিজিটাল আইনের নামে নতুন কলাকৌশল করা হচ্ছে। সাংবাদিকরা মিডিয়া, টকশোতে যে সত্য কথা বলেন এতে তাদের গায়ে কাঁটা ফোটে। তারা সত্য কথাগুলো যাতে প্রচার করতে না পারে সেজন্য আইন করে জনগণের অধিকার হরণ করছে। বিএনপি চেয়ারপারসন আরও বলেন, নির্বাহী কমিটির বহু কমিটির নেতা আজ কারাগারে। জনগণের সব গণতান্ত্রিক অধিকার সরকার কেড়ে নিয়েছে। যার প্রমাণ আজকের এই সভা। আমরা তো এ সভা এখানে করতে চাইনি।

তিনি বলেন, পুলিশ আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন নতুন মামলা দিচ্ছে। তারা আমাদের মহিলা নেত্রীদেরও ছাড় দিচ্ছে না। বর্তমানে আমাদের বহু নেত্রী জেলে রয়েছে। সেখানে তাদের থাকার ভালো ব্যবস্থা নেই। পুলিশ জনগণের অধিকার রক্ষা করতে চায় উল্লেখ করে খালেদা জিয়া বলেন, পুলিশকে এমনভাবে নির্দেশ দেয়া হয়, ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়; তারা নির্দেশ মানতে বাধ্য হয়। তা না হলে তারা চাকরি হারাবেন।

দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলেছে অভিযোগ করে বিএনপি নেত্রী বলেন, আওয়ামী লীগ আসলে নাকি হিন্দু সম্প্রদায়রা ভালো থাকবে। কিন্তু এখন তাদের ওপর বেশি নির্যাতন চলছে। হিন্দুদের বাড়িঘর-দোকানপাট দখল করে নিচ্ছে। আসলে আওয়ামী লীগ কোনো ধর্মে বিশ্বাস করে না।তাদের অত্যাচরের শিকার হয়ে সংখ্যালঘুরা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসছে।তারা বলছে আমরা নৌকার কাছে আর যাব না, আওয়ামী লীগ আমাদের সবকিছু কেড়ে নিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ